
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৭৫ বছর বয়সে পদার্পণ করলেন হেমা মালিনী। ড্রিম গার্লের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন নানান বলি তারকা। ছিলেন জয়া বচ্চন, সলমন খান, বিদ্যা বালান, অনুপম খের এবং জ্যাকি শ্রফ। বিশেষ দিনে হেমার পরনে ছিল গোলাপি শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হিল। সলমন ধরা দিলেন কালো শার্ট, ম্যাচিং কোট, ডেনিমে। অনুপম খের পরেছিলেন ধূসর শার্ট, নেভি ব্লু টাই, প্লেড জ্যাকেট। বেগুনি ও সোনালি রঙের শাড়িতে আসেন বিদ্যা।
