Entertainment

2 years ago

Aditi Arya-Uday Kotak: গাঁটছড়ায় বাঁধা পড়লেন প্রাক্তন মিস ইন্ডিয়া

The former Miss India got tied up in knots
The former Miss India got tied up in knots

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিয়ে করলেন প্রাক্তন মিস ইন্ডিয়া এবং অভিনেত্রী অদিতি আর্য এবং পাত্র বিলিয়নেয়র উদয় কোটকের ছেলে, Kotak811-এর সহ-কর্ণধার জয় কোটক। উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল বিয়ে। বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি ও জয়ের পরিবার ও ঘনিষ্ঠরা।জয় কোটাক হলেন Kotak811-এর সহ-প্রধান, যার মধ্যে রয়েছে ভারতের অগ্রগণ্য ডিজিটাল ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক৷ জয় কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটকের ছেলে, যাঁর নাম ফোর্বসের তালিকাতেও রয়েছে। ফোর্বসের তালিকা অনুসারে তিবি ১,১৩২৭০ কোটি টাকার সম্পত্তির মালিক৷ জয় ২০২১ সালে Kotak 811-তে যোগ দিয়েছিলেন। যিনি ব্যবসার স্ট্যাটেজি এবং পণ্যের বিষয়টি দেখাশোনা করেন। বাবার ব্যাঙ্কিং ব্যবসায় যোগদানের আগে তিনি ম্যাককিন্সির সঙ্গে ব্যবসায় বিশ্লেষক হিসেবে কাজ করতেন। ১০১২-২০১৪ , জয় সেখানে দুই বছর কাজ করেন। তিনি ২০১০ সালে গোল্ডম্যান শ্যাক্সে ইন্টার্নশিপও করেছিলেন।

You might also like!