Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Jawan Advance Ticket Booking: রাত সোয়া দুটোয় প্রথম শো!

Jawan
Jawan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড় পর্দায় শাহরুখ খানের ছবি আসছে , আর ধামাকা হবে না তাই কখনও হয়? পাঠানের আগে ‘গুরু’র ফেরার অপেক্ষায় গত ৪বছর দিন গুনে ছিলেন ভক্তরা। তার রেশই পড়ল অগ্রিম টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও। 'জওয়ান' প্রথম দিনের অগ্রিম বুকিংয়ে ৭ লক্ষ টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন , ফিল্ম বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন। তিনি আরও জানান, ৭ সেপ্টেম্বর মুক্তির আগেই এই ছবি ২০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে কেবল মাত্র অগ্রিম বুকিংয়ের নিরিখেই।

শুধু তাই নয়, কলকাতায় ছবিটি সকাল ৫টায় প্রদর্শিত হবে এবং রায়গঞ্জে এটি রাত আড়াইটেতেও প্রদর্শিত হবে। শহরের এক মাল্টিপ্লেক্সে শাহরুখ খানের জওয়ান দেখানো হবে ভোর পাঁচটার প্রথম শোয়ে। যা নজিরবিহীন বলেই এখন থেকে দাবি ওয়াকিবহাল মহলের।

উল্লেখ্য, 'জওয়ান' -এ শাহরুখ ভিলেন নাকি হিরো, সিনেমার প্রিভিউ প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই বারবার উঠেছে । জানা গিয়েছিল, 'জওয়ান'-এ দ্বৈত ভূমিকা রয়েছে তাঁর । ট্রেলার প্রকাশ্যে আসতেই বিষয়টা কিছুটা স্পষ্ট হল । বোঝা গেল, বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে কিং খানের ।


You might also like!