Entertainment

2 years ago

Swastika Mukherjee: ফের সংবাদমাধ্যমকে তুলোধোনা স্বস্তিকার

Swastika Mukherjee (File Picture)
Swastika Mukherjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সদ্যই অনুপম খেরের রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুলে ছিলেন স্বস্তিকা। স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছিলেন, “মানুষটাকে একা ছেড়ে দিন।” পালটা অনুপম প্রশ্ন ছুঁড়েছিলেন, “উনি কি রবিঠাকুরের মুখপাত্র?” সেই বিতর্ক শেষ হতে না হতেই আবার রেগে গেলেন তিনি। সম্প্রতি একটি প্রতিবেদনে সম্ভবত স্বস্তিকার কন্যাসন্তান সম্পর্কিত কোনও বিভ্রান্তিকর শিরোনাম করা হয়েছিল। সেটা নজরে আসতেই রেগে গেলেন অভিনেত্রী। মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত ‘নিখোঁজ’। যেখানে দিতি বসু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মেয়ে নিঁখোজ হয়ে গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ইতিমধ্যেই সেই সিরিজের ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

You might also like!