Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Swarnadipto-Arpita Wedding: টেলিপাড়াতেও সাত পাক! ছাদনাতলায় স্বর্ণদীপ্ত-অর্পিতা, সাক্ষী 'লক্ষ্মী কাকিমা'

Swarnadipto-Arpita Wedding
Swarnadipto-Arpita Wedding

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সবে জাঁকিয়ে বসেছে হেমন্ত। একের পর এক বিয়ে হচ্ছে টালিগঞ্জে। টলিউডের চেনা মুখেদের পর এবার টেলিপাড়াতেও সাত পাকের হিড়িক। বিয়ে করলেন লক্ষ্মী কাকিমা ধারাবাহিকের ছেলে-বৌমার।

পর্দার প্রেম কখন যেন গড়িয়েছে পর্দার আড়ালেও। বিয়ের আগে জমিয়ে আইবুড়োভাত খেয়েছেন স্বর্ণদীপ্ত, অর্পিতা। নিজেদের সঙ্গীত, এনগেজমেন্টে নিজেরা নেচে মাত করেছেন আসর। বিয়েও করলেন বেশ জাঁকজমকের সঙ্গে। আর বর কনের সঙ্গে ছাদনাতলায় গেলেন লক্ষ্মী কাকিমা মানে অপরাজিতা আঢ্য।

সিরিয়ালের সেটেই মন দেওয়া নেওয়া। অল্প দিনের মধ্যেই প্রেম পরিণতি পেল সোজা ছাদনাতলায়। বিয়ের সাজে দারুণ লাগছিল নব দম্পতিকে।


You might also like!