Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Sourav Ganguly: ইচ্ছেপুতুল-এর জিষ্ণু-র সঙ্গে আড্ডা সৌরভের

Sourav chats with Jishnu from Wishputul
Sourav chats with Jishnu from Wishputul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলছে দাদাগিরি সিজন ১০। এই মঞ্চে একে একে দাদার সঙ্গে খেলতে ও আড্ডা দিতে আসছেন জি বাংলার ধারাবাহিকের কলাকুশলীরা। 

দাদাগিরি-র সাম্প্রতিক এপিসোডে হাজির হয়েছিল ‘ইচ্ছেপুতুল’ পরিবার। মেঘের জীবনে প্রবেশ করেছে গুরুজীর ছাত্র  জিষ্ণু। যে চরিত্রে অভিনয় করছেন শমীক চক্রবর্তী। তাঁর সাথে নিজের ক্রিকেট জীবনের গল্প করলেন সৌরভ। অমিতাভ বচ্চনই তাঁর অভিনয়ের জীবনের অনুপ্রেরণা জানান শমীক। এদিন মালদার প্রতিনিধিত্ব করলেন কৃষ্ণনগরের ভূমিপুত্র। ছেলেবেলায় ক্রিকেট খেলতে গিয়ে সে শুনেছে এই পিচে সৌরভ গঙ্গোপাধ্যায় খেলে গিয়েছে। তাই সম্মান দেখাতে সেই পিচকে প্রণাম করত সে। শমীক একা নয়, সকল খুদে ক্রিকেটারই ওই পিচকে প্রণাম করে প্র্যাক্টিস শুরু করত।

একথা শুনেই স্মৃতির সরণিতে ভেসে গেলেন দাদা। সৌরভ জানান, ‘হ্যাঁ, ১৯৯৪ সালে খেলেছি ওখানে। আমরা ওড়িশার বিরুদ্ধে খেলছিলাম। প্রথম ইনিংসে আমরা পিছিয়ে ছিলাম। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য আমাদের লক্ষ্য ছিল ৩৪০ রান। আমি অনেক রান করেছিলাম। এখনও মনে আছে খেলার চতুর্থ দিন আমার বোনের বিয়ে ছিল। খেলে পাঁচটার সময় গাড়ি ধরে কৃষ্ণনগর থেকে এসে বোনের বিয়েতে যোগ দিয়েছিলাম, ১৯৯৪..’।

You might also like!