Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Ranga Bou: ছোট্ট টিপ, খোঁপা করে বাঁধা চুল, কেন মেয়ে সাজলেন এই অভিনেতা?

Ranga Bou
Ranga Bou

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সোস্যাল মিডিয়ার পাতায় গত কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে বাংলা সিরিয়ালের একটি ছবি৷ কপালে ছোট্ট লাল টিপ, খোঁপা করে বাঁধা চুল, কানের পাশে গোঁজা হলুদ গাঁদা ফুল। দর্শকরা প্রথমে ভেবেছিলেন কোনও নায়িকা হয়তো লুক পরিবর্তন করেছেন। কিন্তু একটু খোঁজ নিতেই জানা গেল আসল গল্প! কোনও নায়িকা নন। ইনি 'রাঙা বউ' সিরিয়ালের শীল পরিবারের বড় ছেলে অনিরুদ্ধ। চিত্রনাট্যের প্রয়োজনে আমূল ভোল বদল করেছেন অভিনেতা প্রীতম দাস।

কেন এই নতুন লুক? তার উত্তর লুকিয়ে আছে সিরিয়ালের গল্পের মোড় বদলে। নায়িকা পাখি তার বোনের সঙ্গে অনিরুদ্ধের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে। তার হাত থেকে বাঁচতেই এই নতুন লুক। তাতে সাহায্য করেছে স্বয়ং বোন।

লুক পরিবর্তন নিয়ে অভিনেতা প্রীতম বলছেন, "দর্শক অনেকদিন আমাকে ক্লিন শেভে দেখেননি৷ নতুন লুক নিয়ে আমি খুবই উত্তেজিত।"


You might also like!