Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Adrit Roy: ঢাকা গিয়ে রাজা রাজচন্দ্রের কাছ থেকে সাহায্য পেয়েছিলেন সিড!

Actor Adrit Roy (File Picture)
Actor Adrit Roy (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জি বাংলার রানী রাসমণি সিরিয়ালে রাজচন্দ্র দাসের ভূমিকায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুরিয়েছিলেন বাংলাদেশের অভিনেতা গাজী আবদুন নুর। যদিও ওপার বাংলার পাশাপাশি তিনি এখন কলকাতার মানুষই হয়ে গিয়েছেন। এখানকার দর্শকরা তাঁকে একটা আলাদা জায়গা করে দিয়েছে। 

অন্যদিকে অভিনেতা আদৃত রায় এই নুরের কাছ থেকেই বাংলাদেশে গিয়ে পেয়েছিলেন এক বড় সাহায্য। ‘বাড়ি বাংলাদেশে, কিন্তু সবাই ভাবেন আমি কলকাতার অভিনেতা’ এমনই এক শিরোনামের সাক্ষাৎকার পোস্ট করেছিলেন নুর। তার কমেন্ট সেকশনে নুরের প্রশংসা করলেন আদৃত। সাহায্যের প্রসংসায় তিনি লিখলেন, আমার এখনও সেই দিনটা মনে আছে যেদিন তুমি আমাকে ঢাকার হোটেলে পৌঁছতে সাহায্য করেছিলে। তুমি আমার জন্য একঘণ্টার বেশি সময় অপেক্ষা করেছিলে, যখন এয়ারপোর্টে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তুমি যত ভালো অভিনেতা, ততটাই বড় তোমার হৃদয়। অনেকেরই অনুপ্রেরণা। আরও উপরে ওঠো। তোমার জন্য অনেক ভালোবাসা আর সম্মান।’

You might also like!