
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে খুব বেঁছে বেঁছে প্রোজেক্ট নেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বিজ্ঞাপনের ক্ষেত্রেও খুব কমই দেখা যায় তাঁকে। সম্প্রতি একটি অনলাইন শপিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। আর এই শপিং সাইটের সঙ্গে বাবা শক্তি কাপুরের কথাবার্তার এক ভিডিও চারিদিকে ভাইরাল।
সেই ব্র্যান্ড তাঁদের নতুন একটি বিজ্ঞাপনের ভিডিয়ো পোস্ট করে অনলাইনে। আর তার কমেন্ট সেকশনে গিয়ে শক্তি সরাসরি প্রশ্ন করেন, কেন তাঁদের এখানে সেল চললেই শ্রদ্ধার মুখ ব্যবহার করা হয়! যাতে ওই ব্র্যান্ডের জবাব আসে, ‘কেন না স্যার শ্রদ্ধা সঙ্গে করে কোটি কোটি ভারতীয়কে নিয়ে আসে।’ তারপরই মোক্ষম জবাব দেন শক্তি। সেই কমেন্টের তলাতেই লেখেন, ‘ভুলে যেও না শ্রদ্ধাকে কে এই পৃথিবীতে এনেছে।’
