Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan: শাহরুখের জন্মদিন! উত্তাল ভিড় মন্নতের সামনে

Shah Rukh Khan (File Picture)
Shah Rukh Khan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২ নভেম্বর জন্মেছিলেন শাহরুখ। আর এই দিনেই তাঁকে একটিবার দেখতে পাওয়ার বা ছোঁয়ার জন্য দূর থেকে ছুটে আসেন অনুরাগীরা। আজ সেই মানুষটির জন্মদিন। যাকে ভগবানের আসনে বসিয়েছেন একাংশ অনুরাগী। মন্নতের বাইরে ১ নভেম্বর বুধবার রাত থেকেই ভিড় জমেছিল। কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু।

রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান। মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মন্নতের ব্যালকনিতে। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।

You might also like!