Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Allu Arjun : শরীরে গুরুতর চোট, আচমকা অসুস্থ আল্লু অর্জুন ! কী বললেন দক্ষিণী সুপারস্টারের

Allu Arjun
Allu Arjun

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আচমকা অসুস্থ হয়ে পড়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন । অভিনেতার কাঁধে, কোমরে নাকি গুরুতর চোট লেগেছে । আপাতত বিশ্রামে রয়েছেন তিনি । নায়ক অসুস্থ হয়ে পড়ায় বন্ধ রয়েছে পুষ্পা টু-এর শুটিং । কিন্তু কীভাবে চোট লাগল তাঁর ?

সূত্রের খবর, ‘পুষ্পা ২’ ছবির শুটিং করতে গিয়েই চোট পান আল্লু । জানা গিয়েছে, ভারী পোশাক পরে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে কোমরে ও কাঁধে চোট লাগে তাঁর । সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় । আগামী কয়েকদিন অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । তিনি পুরোপুরি সুস্থ হলেই ফের পুষ্পা টু-অর শুটিং শুরু হবে ।

দু'বছর আগে বক্স অফিসে ঝড় তুলেছিল 'পুষ্পা' । তাই সিনেমার সিকোয়েল নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে । 'পুষ্পা টু'-এর ঝলক আগেই প্রকাশ্যে এসেছে । কিন্তু, মুক্তির দিনক্ষণ নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা চলছিল । নির্মাতারা জানিয়েছেন আগামী বছর ১৫ অগাস্ট 'পুষ্পা টু :দ্য রুল' (Pushpa 2 : The Rule) মুক্তি পাচ্ছে ।

You might also like!