Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Sourav Meets Sara Aditya: বৃষ্টিভেজা কলকাতায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের আতিথেয়তায় সারা ও আদিত্য, আসছে ‘মেট্রো...ইন দিনো’!

Sourav Meets Sara Aditya
Sourav Meets Sara Aditya

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অনুরাগ বসু পরিচালিত বহুল প্রতীক্ষিত হিন্দি চলচ্চিত্র ‘মেট্রো...ইন দিনো’ মুক্তি পাচ্ছে আগামী ৪ঠা জুলাই। সেই উপলক্ষে মঙ্গলবার শহরে এসেছিলেন ছবির দুই প্রধান অভিনেতা – সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। বৃষ্টিভেজা কলকাতার সন্ধ্যায় তাঁরা হাজির হন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ  গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে। সৌরভের আমন্ত্রণে তাঁদের জন্য ছিল জমজমাট বাঙালি আতিথেয়তা—আলু পোস্ত, মাছ, আম দিয়ে সাজানো রাতের খাওয়া।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সারা জানান, "আমি দাদার বাড়িতে এসে খুব খুশি। অনেক খাতির যত্ন পেলাম এখানে। অনেক আদর আর যত্ন দিয়ে আমাদের খাওয়ালেন। অনেকগুলোর তো নামই জানি না। আলু পোস্ত, মাছ দিয়ে খাওয়ালেন রাতের খাবার। আমরা অভিভূত। উনি তো আমায় আমার ঠাকুরদা-ঠাকুমার প্রেমের এমন সব গল্প শোনালেন, যেগুলো আমি নিজেই জানতাম না। আমার ঠাকুমা নাকি ট্যাক্সি নিয়ে স্পোর্ট বাসের পিছনে পিছু করতেন!" অন্যদিকে, আদিত্য রায় কাপুর বলেন, "ছোটবেলা থেকেই আমি দাদার অনুরাগী। ওঁর ডেবিউ সেঞ্চুরি দেখেছি। এখানে এসে, ওঁর সঙ্গে সময় কাটালাম, তাই দারুণ লাগছে।" তা হলে কি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে দেখা যাবে সারা আলি খান আর আদিত্য রায় কাপুরকে? আদিত্য সহাস্যে জবাব দেন, "আমরা তো তৈরি। উনি যদি আমাদের কাস্ট করেন, তাহলে আমরা রাজি।" 


২০০৭ সালের কাল্ট ক্লাসিক ‘লাইফ ইন আ মেট্রো’-র ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘মেট্রো...ইন দিনো’। নতুন রূপে এই ছবিতে সম্পর্কের টানাপোড়েন, মানুষের মনের গভীরতা এবং একাকীত্বকে ছুঁয়ে দেখবেন পরিচালক অনুরাগ বসু। এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভিন্ন বয়স ও পটভূমির মানুষের সম্পর্কের জটিলতা ও  সৌন্দর্য। চলচ্চিত্রে অভিনয় করেছেন—কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, সারা আলি খান, আদিত্য রায় কাপুর, আলি ফজল, ফতিমা সানা শেখ, নীনা গুপ্তা, অনুপম খের এবং শাশ্বত চট্টোপাধ্যায়। এই ছবিতে কঙ্কনা অভিনয় করছেন এক নতুন চরিত্রে, যদিও তিনিই একমাত্র অভিনেত্রী যিনি আগের ছবিতেও ছিলেন। পঙ্কজ  ত্রিপাঠীর চরিত্রের নাম ‘মন্টি’, যেটি ইরফান খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাখা হয়েছে। এই নামকরণের প্রস্তাব দিয়েছিলেন কঙ্কনা নিজেই।

এখন অপেক্ষা শুধু ৪ঠা জুলাইয়ের। শহরের মন ছুঁয়ে যাওয়া বৃষ্টিভেজা আবহে যে রোম্যান্স, আত্মীয়তা আর সম্পর্কের গল্প ফুটে উঠবে ‘মেট্রো...ইন দিনো’–তে, তা নিয়ে দর্শকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল আগ্রহ। 








You might also like!