Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Sandip Ray:অনেকটাই সুস্থ্য সন্দীপ রায়, শীঘ্রই ফিরবেন শুটিংয়ে

Sandip Ray
Sandip Ray

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অনেকটাই সুস্থ্য ‘ফেলুদা’ পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর শুটিংয়ে হঠাৎ কলকাতায় ফিরে আসা পরিচালক সন্দীপ রায়। শীঘ্রই ফিরবেন শুটিংয়ে । শনিবার এমনটাই জানিয়েছেন পরিচালকের স্ত্রী ।

হঠাৎই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর চেন্নাই থেকে বিমানে চেপে কলকাতায় চলে আসেন বাঙালি পরিচালক সন্দীপ রায়। সেখানে ‘ফেলুদা’ পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর শুটিং করছিলেন সন্দীপ। হঠাৎই ভাইরাল জ্বরে আক্রান্ত হন পরিচালক। একটুও দেরি না করে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় চেন্নাইতেই। করানো হয় ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষাও। সেই রিপোর্টে কিছু ধরা না পড়লেও পরিচালককে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন চেন্নাইয়ের চিকিৎসক। যার কারণে চেন্নাই থেকে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। স্থগিত হয় সেই ছবির শুটিংও।এবার ফের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায়। শনিবার তিনি জানিয়েছেন, “সন্দীপ এখন অনেকটাই সুস্থ আছেন। শুটিং করার মতো শারীরিক অবস্থায় এসেছেন তিনি।” সম্ভবত ৯ অক্টোবর থেকে শুটিং শুরু হতে পারে।

You might also like!