Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Salaar: ডানকির সঙ্গে রেষারেষি তুঙ্গে, দক্ষিণের PVR, INOX-কে ছবি দেখাতে দেবে না টিম সালার

Salaar , Dunki
Salaar , Dunki

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়দিনের আগে দুটি হাইভোল্টেজ ছবির দিকে তাকিয়ে দর্শকেরা। একটি কিং খানের ‘ডানকি’ এবং দ্বিতীয়টি প্রভাসের ‘সালার’ । ২১ শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ডানকি, ২২ তারিখ সালার। মুক্তির আগেই এই দুই সিনেমা নিয়ে রেষারেষি চলছে প্রবল। শুরু হয়ে গিয়েছে দুই সিনেমার অগ্রিম বুকিং-ও। তার আগেই টিম সালার জানিয়ে দিল, দক্ষিণ ভারতের PVR, INOX, Miraj এ তাঁদের ছবি চালাবে না।

এর কারণ একটাই, উত্তর ভারতে সেই ছবিকে গুরুত্বই দেওয়া হয়নি বলে অভিযোগ। এর জেরে এই দুই সিনেমার রেষারেষি অন্য মাত্রা নিয়েছে।

উল্লেখ্য, অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে শুধু হিন্দিতেই 'ডানকি' মুক্তির দিন ৭.৩৬ কোটি টাকার সংগ্রহ করেছে । আর সেখানে সব ভাষায় প্রায় ৬ কোটি সংগ্রহ করেছে'সালার: পার্ট ওয়ান-সিজফায়ার' । একটি রিপোর্ট অনুযায়ী, ‘ডানকি’-এর জন্য দেশজুড়ে ৯,৬৫৮টি শো-এর জন্য ২ লাখ ৫১ হাজার ১৪৬ টি টিকিট বিক্রি হয়েছে ।


You might also like!