Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Prosenjit Chatterjee:বলিউডি সাক্ষাৎকারে বাংলা প্রশ্নে উপহাস? অবশেষে মুখ খুললেন প্রসেনজিৎ, জানালেন নিজের অবস্থান!

Prosenjit responds to criticism
Prosenjit responds to criticism

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃমুম্বইয়ের প্রেস কনফারেন্সে গিয়ে বিতর্কের মুখে পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

মুম্বইয়ের সাংবাদিক সম্মেলনে গিয়ে বিতর্কে জড়িয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘মালিক’ ছবির সাংবাদিক সম্মেলনে কলকাতার এক সাংবাদিক প্রসেনজিৎকে প্রশ্ন করেছিলেন বাংলায়। সঙ্গে সঙ্গে তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “এখানে বাংলায় কথা বলার কী প্রয়োজন?” তার পরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। অবশেষে সেই বিতর্কে নীরবতা ভাঙলেন প্রসেনজিৎ।

সমাজমাধ্যমে এক দীর্ঘ পোস্টে প্রসেনজিৎ স্পষ্ট করে জানান, সাংবাদিক সম্মেলনে উপস্থিত বেশিরভাগই বাংলা ভাষা অনুবুঝতে অক্ষম ছিলেন। তাই তাঁর এই মন্তব্য। সমাজমাধ্যমে লিখেছেন, “কিছু দিন হল আমার একটা কথা, বলা ভাল, একটা বাক্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি ৪২ বছর মূলত বাংলায় কাজ করেছি।”

ওই স্বীকারোক্তিতে অভিনেতা দাবি করেছেন, সে দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত চিত্রপরিচালক, শিল্পী বা অন্যরা সকলেই প্রথম থেকে ইংরেজিতে কথা বলছিলেন। এরই মধ্যে কলকাতার এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করেন। সেই মুহূর্তে তাঁর মনে হয়েছিল, বাংলায় উত্তর দিলে হয়তো অনেকে সঠিক মানে বুঝতে পারবেন না। তাই তিনি ওই কথা বলেছিলেন। উক্ত সাংবাদিক সম্পর্কেও লিখেছেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট লেখেন, “বাংলার একজন সাংবাদিক আমায় বাংলায় প্রশ্ন করেন। তিনি আমার দীর্ঘ দিনের পরিচিত ও স্নেহের পাত্রী। যেহেতু ওখানে বাংলা ভাষা বোঝেন না, এমন মানুষের সংখ্যাই বেশি, তাই খানিকটা বাধ্য হয়েই আমি ওঁকে বলি, ‘বাংলায় কেন প্রশ্ন করছেন?’”

তবে কলকাতা সহ সারা বাংলা জুড়ে যেভাবে তাঁকে কটাক্ষ করা হচ্ছে, তা মানসিকভাবে আঘাত দিচ্ছে বলে জানান অভিনেতা।তিনি লিখেছেন, “অনেকেই এই কথার আক্ষরিক সূত্রে হয়তো আঘাত পেয়েছেন। কষ্ট আমিও পেয়েছি, এখনও পাচ্ছি। কারণ ওই কথার এমন প্রতিক্রিয়া হতে পারে ভাবতেই পারিনি। হয়তো কয়েকটা ইংরেজি শব্দ ব্যবহার করে আমার বলা কথার উদ্দেশ্যটা আমি বোঝাতে পারিনি। আমার ধারণা, সেখান থেকেই ভুল বোঝাবুঝি হয়েছে। কারণ, নিজের মাতৃভাষাকে অসম্মান করার কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না।”


বাংলা ভাষা নিয়ে নিজের আবেগ উজাড় করে দিয়েছেন তিনি। প্রসেনজিৎ লিখেছেন, “বাংলা আমার প্রাণের ভাষা,ভালবাসার ভাষা। তবে চিরকাল আমার কাছে বাংলার মানুষের বিচার শিরোধার্য। জীবনের শেষ দিন পর্যন্ত এই ধারণা অটুট থাকবে। তবে শেষে যেটা না বললেই নয়, আমি এইটুকু বুঝেছি, আমার বলা কথায় আপনাদের যথেষ্ট আঘাত লেগেছে, তাই আমি দুঃখিত।”




You might also like!