Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Bollywood Update: রবিবার রণবীরের জন্মদিনে উপহার, প্রকাশ্যে ‘ধুরন্ধর’-এর ঝলক

‘Dhurandhar’ Glimpse Unveiled on Ranveer’s Birthday
‘Dhurandhar’ Glimpse Unveiled on Ranveer’s Birthday

 

মুম্বই, ৬ জুলাই : রবিবার রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি ধুরন্ধর-এর প্রথম ঝলক। অ্যাকশন-থ্রিলারে ঠাসা এই ছবি মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর।

উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক-এর পরিচালক আদিত্য ধর পরিচালিত এই মেগা প্রজেক্টে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন ও অর্জুন রামপাল।

দু’মিনিট চল্লিশ সেকেন্ডের ফার্স্ট লুকে হাই-অকটেন অ্যাকশন, গা ছমছমে সাসপেন্স আর তীক্ষ্ণ সংলাপ। গানে শাশ্বত ও জ্যাসমিন স্যান্ডলাস। চমক জুড়েছেন নিউ-এজ র‍্যাপার হানুম্যানকাইন্ড।

জিয়ো স্টুডিয়োজ ও বি৬২ স্টুডিয়োজ প্রযোজিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন আদিত্য ধর নিজেই।

You might also like!