Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Rajkumar Rao: দেশ বদলানোর কর্মযজ্ঞে সামিল হবার আহ্বান রাজকুমার রাও-র

Rajkumar Rao(File picture)
Rajkumar Rao(File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশ বদলানোর কর্মযজ্ঞে এবার আর শুধু দর্শক না থেকে কোমর বেঁধে ময়দানে নামার আহ্বান জানালেন বলিউড অভিনেতা।অভিনেতা বলছেন, “দেশের ফর্ম ফিল আপ করেছেন ? শুধু দর্শক হয়ে থাকবেন না, অংশও নিন।” পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগেই শোনা গিয়েছিল রাজকুমার রাওকে নিয়ে নাকি বড়সড় ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন।অভিনেতার পোস্টে এবার সেই জল্পনা স্পষ্ট হল। 

প্রসঙ্গত, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় রাজকুমার রাওকে দেখা গিয়েছিল ছাপোষা এক সরকারি কর্মচারীর ভূমিকায়, যাঁর উপর জঙ্গলমহলে ভোট করানোর দায়িত্ব পড়ে। মাওবাদী অধ্যুষিত এলাকায় মাত্র ৭৬জন আদিবাসীর ভোটগ্রহণ করতে যেভাবে হিমশিম খেতে হয়েছিল ‘নিউটন’ রাজকুমারকে। সেই ছবির চরিত্রই এবার নির্বাচন কমিশনের হাত ধরে বাস্তবায়িত হল।

বলিউডের পর্দায় ঠিক যেভাবে গণতন্ত্রের হয়ে সুর চড়িয়েছিলেন রাজকুমার রাও, এবার দেশের স্বার্থে, দশের স্বার্থেও প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগের জন্য আহ্বান জানালেন অভিনেতা। নির্বাচন কমিশনের জাতীয় আইকন হিসেবে সম্প্রতি রাজকুমার রাওয়ের এক বিজ্ঞাপনী ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানেই অভিনেতাকে দেখা গেল সকলকে ভোটে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে।


You might also like!