Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Srijat Mukherjee : ডেঙ্গি আক্রান্ত হলেন কবি শ্রীজাত

Srijat  Mukherjee  (File picture)
Srijat Mukherjee (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, গত এক দশকে এ রাজ্যে এত বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হননি। মৃতের সংখ্যাও নেহাত কম নয়। শহরের বাইরেও দেখা যাচ্ছে একই ছবি। এবার ডেঙ্গি আক্রান্ত হলেন কবি শ্রীজাত। কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানা যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে জ্বর না কমায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে।

কয়েকদিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আপাতত সুস্থ আছেন তিনি। আর এবার আক্রান্ত হলেন শ্রীজাত। জানা গিয়েছে, গত ৪-৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন তিনি। জ্বর না কমায় আর ঝুঁকি নিতে চাননি তাঁর পরিবারের লোকজন। তবে খুব বেশি আশঙ্কার কারণ নেই বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর,  গত ২৫ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৭৫ হাজার ১০৫। এরপর ফের সেই সংখ্যা বেড়ে গিয়েছে বলে সূত্রের খবর। শুধুমাত্র কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ০২৯ জন। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর খোলা হয়েছে রাজ্যের তরফে।


You might also like!