Breaking News
 
Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ

 

Entertainment

2 years ago

Parineeti Chopra :মা হতে চলেছেন পরিণীতি! ছবি দেখে জোর গুঞ্জন বলিউডে

Parineeti Chopra
Parineeti Chopra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজকীয় বিয়ের আয়োজনে তাক লাগিয়ে দেন পরিণীতি চোপড়া ও তার স্বামী রাঘব চাড্ডা। বিয়ের পর থেকে দারুণ সময় পার করছেন বলিউডের এই অভিনেত্রী। তবে নায়িকা থেকে গায়িকা হওয়ার খবর দিয়েছেন সম্প্রতি। এবার নেটিজেনদের ক্যামেরায় ভেসে এলো মা হওয়ার গুঞ্জন। 

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি পরিণীতি চোপড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখা গিয়েছে কালো রঙের ঢিলেঢালা ম্যাক্সি টপে বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন। চোখে মুখেও ক্লান্তির ছাপ রয়েছে তাঁর। ভিডিওতে দেখা গিয়েছে, পাপারাজ্জিদের দেখে পেট ঢাকতেও চেষ্টা করেছেন পরিণীতি। তবে এই নিয়ে এখনই কোনওরকম মন্তব্য করেননি পরিণীতি।

২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর গোধূলি লগ্নে পাঞ্জাবি রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন পরিণীতি ও রাঘব চাড্ডা। নিজের গলায় ‘ও পিয়া’ গান রেকর্ডিং করে রাঘবের প্রতি প্রেমও উজার করেছিলেন পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে দেশজুড়ে চর্চা চলেছিল। এবার চর্চায় পরিণীতির অন্তঃসত্ত্বার খবর।

মুম্বইয়ের বাড়ি ছেড়ে নাকি দিল্লিতে রাঘবের বাড়িতেই পাকাপাকি রয়েছেন পরী। সিনেমা থেকে দূরে গিয়ে নতুন সংসার গোছানোর জন্যই আপাতত সময় চান অভিনেত্রী। তার মাঝেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। এ ব্যাপারে পরিণীতি অবশ্য মুখে কুলুপ এঁটেছেন।


You might also like!