Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Parambrata Chatterjee Marriage: আজই বিয়ে করছেন পরমব্রত? পাত্রী পিয়া চক্রবর্তী!

Parambrata Chatterjee Marriage
Parambrata Chatterjee Marriage

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রেমিকা পিয়া চক্রবর্তীর সঙ্গে সোমবার, অর্থাৎ ২৭ নভেম্বর সন্ধেবেলায় গাঁটছড়া বাঁধবেন পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউডে বেশ কিছুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনের কথা শোনা যাচ্ছিল। গুঞ্জন উঠেছিল, তাঁরা ইতিমধ্যে বিয়েও করে ফেলেছেন। সেই জল্পনাই সত্যি হল।

পিয়া চক্রবর্তী সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপম রায়ের সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়, তখন থেকেই পরমব্রতের নাম প্রকাশ্যে আসে। শোনা যায়, পরমব্রতের সঙ্গে প্রেমের কারণেই নাকি বিবাহ বিচ্ছেদের পথে এগিয়েছিলেন পিয়া। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা বারবার তাদের ছবি খুঁজেছেন। যদিও পিয়া ও পরমব্রতকে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায়নি।এবছর, অর্থাৎ ২০২৩ সালের জুলাইয়ে খবর রটে যায়, ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন পরমব্রত ও পিয়া। শেষমেষ জানা গেল, ২৭ নভেম্বর বিয়ের পিড়িতে বসতে চলেছেন পরমব্রত ও পিয়া।


You might also like!