Entertainment

2 years ago

Bollywood Gossip: একবার হীনমন্যতা গ্রাস করেছিল এই অভিনেতাকে!

Hrittik Roshan (File Picture)
Hrittik Roshan (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের 'গ্রিক গড' তিনি। মহিলারা তাঁকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাঁর প্রথম ছবি 'কহ না প্যার হ্যায়' মুক্তি পেয়েছিল যখন তখন থেকেই জনপ্রিয়তা লাভ করেন তিনি। অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছেন তিনি। তবে সেই নায়কের জীবনেও ছিল হীনমন্যতা। বলা হচ্ছে 'গ্রিক গড' ঋত্বিক রোশনের কথা। ছোট থেকেই জিভের জড়তা ছিল তাঁর। সেকারণে স্কুলেও নানান কানাঘুষো শুনতে হয়েছে তাঁকে। সে কারণে নাকি তাঁর স্কুলে যেতে ভালো লাগত না। অভিনেতা কাঁদতেন সারাক্ষণ। 'কই মিল গয়া' ছবিতে যখন প্রথম রোহিতের চরিত্রের অফার আসে তখন তার জন্য বেশি অসুবিধা হয়নি তাঁর। স্কুলের ক্লাসমেটরাও নাকি তাঁর সাইকেল ভেঙে দিয়েছিল একবার। অর্থাৎ নিজের জীবনের বাস্তবতা অভিনেতা ফুটিয়ে তুলেছেন তাঁর অভিনয়ের মাধ্যমে।  

You might also like!