Entertainment

2 years ago

New Serial: টলিপাড়ায় নতুন নাটক! কে থাকবে মুখ্য চরিত্রে?

New Serial in Tolipara! Who will be the main character? (Symbolic Picture)
New Serial in Tolipara! Who will be the main character? (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন সিরিয়ালের খবর শোনা যাচ্ছে টলিউডের অন্দরে। নতুন সিরিয়ালের পরিকল্পনা শুরু করেছে এসভিএফ। টেকনিশিয়ান্স স্টুডিয়োয় শুরু হয়েছে সিরিয়ালের সেট তৈরির কাজ। মুখ্য চরিত্রের পছন্দের তালিকায় যাদের নাম রয়েছে তাঁরা হলেন, অভিনেতা দিব্যজ্যোতি দত্ত, সুস্মিত মুখোপাধ্যায় এবং সোমরাজ মাইতি। 

 তবে এই মুহূর্তে দিব্যজ্যোতি অভিনয় করছেন ‘এসভিএফ’ প্রযোজিত ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে।  টিআরপি তালিকায় এক নম্বরে রয়েছে এটি। সুতরাং নতুন সিরিয়ালের জন্য দিব্যজ্যোতিকে ভাবা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েই যায়। তবে অনেক দিন হল শেষ হয়েছে সুস্মিতের সিরিয়াল। সে ক্ষেত্রে তিনি নতুন কাজ শুরু করতেই পারেন। বাকি রইলেন সোমরাজ। 

তবে তিনি সংবাদ মাধ্যমকে জানান, তাঁর কাছে প্রযোজনা সংস্থার তরফে এখনও কোনও অফার আসেনি। তবে দুটো চ্যানেলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তিনি ছোটপর্দায় কাজ করতে চান না।

You might also like!