Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Star Jalsha Mahalaya25: টেলিপাড়ায় নতুন গুঞ্জন, মহালয়ায় ‘মহিষাসুরমর্দিনী’ হচ্ছেন ‘ঝিমলি’?

Koushani Mukherjee Be In Star Jalsha Mahalaya 2025
Koushani Mukherjee Be In Star Jalsha Mahalaya 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  এ বছরের শারদীয়ায় আবীর চট্টোপাধ্যায়ের দুটি ছবি—‘রক্তবীজ ২’ ও ‘যত কাণ্ড কলকাতাতেই’—মুক্তি পেতে চলেছে। একই সঙ্গে টলিউডে গুঞ্জন, উইন্ডোজ় প্রযোজনার পুজোর ছবিতে কৌশানী মুখোপাধ্যায়ও থাকছেন। শুধু তাই নয়, মহালয়ার ভোরে স্টার জলসায় ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে ‘সিংহবাহিনী’রূপে ছোট পর্দাতেও দেখা যেতে পারে তাঁকে। চ্যানেল কর্তৃপক্ষ এবং কৌশানীর মধ্যে প্রাথমিক কথা হয়েছে। এখনও পাকাপাকি কোনও কথা হয়নি উভয়ের মধ্যে। তা ছাড়া, কৌশানী জি বাংলার সঙ্গে প্রতিযোগিতামূলক নাচের অনুষ্ঠানের বিচারক। সে সব সামলে কতটা সময় দিতে পারবেন সেটাও ভাবনার বিষয়। প্রসঙ্গত, এর আগে স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’তে দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল মল্লিক।

You might also like!