Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Entertainment

1 month ago

Industry Truth: তারকাদের দেহরক্ষীদের কোটি টাকার বেতন? ভাঙল সেই মিথ, মুখ খুললেন কিং খানের নিরাপত্তারক্ষী

Yaseen Khan with Shah Rukh Khan
Yaseen Khan with Shah Rukh Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড তারকাদের দেহরক্ষীদের আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলেছে। বিশেষ করে শাহরুখ খান বা সলমন খান-এর মতো সুপারস্টারদের বডিগার্ডরা বছরে কোটি কোটি টাকা আয় করেন—এমন দাবি প্রায়ই শোনা যায়। তবে এই ধারণাকে একেবারে ভুল বলে দাবি করলেন শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়াসিন স্পষ্ট করে জানান, দেহরক্ষীদের আয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ আলোচনা হয়, তার বেশিরভাগই অতিরঞ্জিত। তাঁর কথায়, “আমাদের পেশায় কেউই বছরে ২-২.৫ কোটি টাকা আয় করেন না। বড় তারকার সঙ্গে কাজ করলেও একটি নির্দিষ্ট বেতন কাঠামোই থাকে।”


তিনি আরও জানান, সিনেমা বা প্রজেক্টভিত্তিক কাজের জন্য আলাদা চুক্তি করা হয়। আগে এমনও সময় ছিল যখন দেহরক্ষীরা কোনও অতিরিক্ত পারিশ্রমিক পেতেন না। “একসময় শুধু ড্রাইভার, মেকআপ আর্টিস্ট বা স্পটবয়রাই টাকা পেতেন। আমরা কাজ করেও আলাদা করে কিছু পেতাম না,” বলেন ইয়াসিন। পরবর্তীতে তিনিই এই বিষয়টি ইন্ডাস্ট্রিতে তোলেন বলে দাবি করেন। প্রযোজকদের সঙ্গে কথা বলে দেহরক্ষীদের জন্য পারিশ্রমিক চালু করার দাবি জানান তিনি। ধীরে ধীরে সেই দাবিই নিয়মে পরিণত হয়। “যখন আমরা পারিশ্রমিক পেতে শুরু করলাম, তখন অন্যদের মধ্যেও সেই দাবি জোরালো হয়,” যোগ করেন তিনি।

মাসে ৮-১০ লক্ষ টাকা আয় সংক্রান্ত খবর নিয়েও প্রশ্ন তোলেন ইয়াসিন। তাঁর মতে, “এত টাকা কেউ নিয়মিত বেতন হিসেবে পায় না। কেউ যদি ব্যক্তিগতভাবে বেশি টাকা দেয়, সেটা আলাদা বিষয়, কিন্তু সেটাকে বেতন বলা ঠিক নয়।”  সব মিলিয়ে, বলিউডের ঝলমলে দুনিয়ার আড়ালে থাকা দেহরক্ষীদের পারিশ্রমিক নিয়ে যে গুঞ্জন, তা অনেকটাই ভিত্তিহীন বলেই জানালেন তিনি। 

You might also like!