Breaking News
 
SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের

 

Entertainment

3 years ago

Jawan:চার লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি,কত আয় করতে পারে শাহরুখের ‘জওয়ান’

Jawan
Jawan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুক্তির বাকি আরও তিন দিন। এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে যাচ্ছে ‘জওয়ান’। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রোববার দুপুর পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার!

 চলতি বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। চার বছর পর প্রিয় তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন ভক্তরা। সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। এর পর থেকে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘জওয়ান’ নিয়ে। এর আগে সিনেমাটির প্রিভিউ, গান প্রকাশের পর ব্যাপক সাড়া মিলেছিল। 

মুক্তির মাত্র সাত দিন আগে প্রকাশিত ট্রেলারটি তো অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে। বাংলাদেশেও ইউ টিউব ট্রেন্ডিংয়ের সেরা পাঁচে জায়গা পেয়েছে ট্রেলারটি।

ট্রেলার প্রকাশের পর শুরু হয় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। এ পর্যন্ত ৪ লাখ ৬০ হাজার ৫৬৮টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ফলে মুক্তির আগেই টিকিট বিক্রি থেকে ১৪ কোটি রুপির মতো আয় করেছে ‘জওয়ান’।

বক্স অফিস বিশ্লেষকেরা বলছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে ‘জওয়ান’-এর আয় ‘পাঠান’-কেও ছাড়িয়ে যাবে। ‘পাঠান’ প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি, অন্যদিকে ‘জওয়ান’ আয় করতে পারে ৬০ থেকে ৭০ কোটি রুপি।

এদিকে সিনেমাটি মুক্তির আগে ‘জওয়ান’কে ঘিরে একের পর এক চমক জাগানিয়া তথ্য উঠে আসছে। ছবিটির অ্যাকশন দৃশ্যগুলো নাকি অনায়াসে বড় বাজেটের হলিউড অ্যাকশন সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারবে।ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘জওয়ান’ নির্মাণে ৩০০ কোটি রুপির মতো খরচ করেছেন পরিচালক অ্যাটলি।


You might also like!