Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Modi-Kangana: মোদী ‘অপয়া’! ভারতের হারে রেগে পোস্ট কঙ্গনার

Kangana Ranaut & Modi (File Picture)
Kangana Ranaut & Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ফাইনালে অজি বাহিনীর বিরুদ্ধে ভারত হেরে যাওয়ায় মোদীকেই দায়ী করছেন একাংশ। সেদিন ম্যাচ শেষে বিরাট ও রোহিতদের সাথে দেখা করতে ড্রেসিং রুমেও পৌঁছে যান তিনি। 

সেদিন থেকেই  মোদীকে ঘিরে শুরু হয় কুৎসা ও নানান  ট্রোল। যার সুত্রপাত হয়  কংগ্রেসের রাহুল গান্ধীর হাত ধরে। প্রধানমন্ত্রীকে তিনি বলেন 'পনোতি'।  ‘অপয়া… অপয়া…অপয়া। আমাদের ছেলেরা বিশ্বকাপের প্রতিটা ম্যাত জিতছিল। এই অপয়াটা এসে হারিয়ে দেয়।’

মোদীর অপয়া তকমা মানতে নারাজ বলি কুইন কঙ্গনা রানাওয়াত। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখলেন,  ‘যারা প্রধানমন্ত্রীকে অপয়ার মতো নামে ডাকছেন, তাঁদের জন্য আমার কিছু তথ্য। তিনি সেই বিরল রাজনৈতিক ব্যক্তি যিনি অপ্রতিরোধ্য। এমন একজন যিনি তাঁর পুরো জীবনে কখনও নির্বাচনে হারেননি। তিনি যা কিছু স্পর্শ করেন, তা সোনায় পরিণত হয়। তার শাসনে গুজরাট দ্রুত বর্ধনশীল রাজ্য হয়ে উঠেছে। এবং এখন তো ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ছুঁয়েছে। রাজনীতিতেও এই ধরনের অযৌক্তিক বদনাম করা উচিত নয়।’

You might also like!