Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Shefali Jariwala death: ৪২-এ থামল জীবন, প্রয়াত মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালা

Actor and model  Shefali Jariwala dies at 42
Actor and model Shefali Jariwala dies at 42

 

মুম্বই, ২৮ জুন : মডেল-অভিনেত্রী শেফালি জরিওয়ালার জীবনাবসান। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪২ বছর বয়সেই অকাল প্রয়াণ অভিনেত্রীর। জানা যাচ্ছে, হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় শেফালির। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। শেফালি ৩৫টি মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন সবমিলিয়ে। ২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। বিগ বস-সহ একাধিক রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেছেন তিনি। কেরিয়ারের প্রথম দিকে সিনেমাতে বেশ কিছু সুযোগ পেলেও ছোট পর্দাতেই বেশি জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। ৯০-এর দশকের শেষে তখন রিমিক্স আর মিউজিক ভিডিয়োর যুগ। মাত্র ১৯ বছর বয়সে একটি মিউজিক ভিডিয়ো জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল শেফালি জরিওয়ালাকে। ‘কাঁটা লগা’ গানটির রিমিক্স ভার্সন তৈরি হয়। সেই মিউজিক ভিডিয়োয় শেফালির নাচ আর তাঁর ড্রেস নজর কাড়ে সকলের। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরে একাধিক প্রজেক্টে কাজ করলেও বিনোদন জগতে তিনি বরাবরই ‘কাঁটা লগা’ গার্ল হিসাবেই বেশি পরিচিত ছিলেন।

‘কাঁটা লগা’-র সাফল্যের পরই সঙ্গীত পরিচালক হরমীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শেফালি। কিন্তু ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। পরে অভিনেতা পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় শেফালির। দীর্ঘদিন প্রেমপর্ব চলার পর ২০১৪ সালে সাত পাকে বাঁধা পড়েন এই যুগল। সম্প্রতি এক শিশুকন্যাকে দত্তক নেওয়ার কথা জানিয়েছিলেন পরাগ ও শেফালি। সন্তানকে নিয়ে সুন্দর সংসার গড়ে তোলার স্বপ্ন রয়ে গেল অসম্পূর্ণ। তিনদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ফটোশুটের ছবি পোস্ট করে নিজের গ্ল্যামারের ছটায় ফলোয়ারদের চমকে দিয়েছিলেন। তখনও কে জানত, সেটাই তাঁর শেষ পোস্ট হতে চলেছে! তাঁর মৃত্যুর খবর এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না অনুরাগীরা।

You might also like!