Breaking News
 
Hasirani Rath: ‘জন্মের আগেই মাধ্যমিক!’ হলফনামা বিতর্কে কংগ্রেসের মামলা খারিজ, স্বস্তি হাসিরানি রথের Election Commission News: কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে বিতর্ক, জ্ঞানেশ কুমারকে ঘিরে মামলা শুনবে শীর্ষ আদালত Suvendu Adhikari: জেন জি প্রশ্ন করবে, মুখোমুখি উত্তর দেবেন শুভেন্দু! চা চক্রে নতুন প্রজন্মের সঙ্গে মুখ্যমন্ত্রী Ujjain Mosque Demolition: উজ্জয়িনী অশান্তির নেপথ্যে ভুয়ো AI ভিডিয়ো? কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে তদন্তে পুলিশ Arjun Singh: ৫০ হাজার টাকা দিলেই ফ্ল্যাট! প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে চটকল শ্রমিকদের জন্য সুখবর Indranil Sen: পুজোর পাস বিক্রিতে কোটি কোটি টাকার অনিয়ম? প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি

 

kolkata

11 months ago

Weather Forcast: আপাতত শুষ্কই থাকবে দক্ষিণ ও উত্তরবঙ্গ, সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টি প্রত্যাশিত

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২১ অক্টোবর : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, চলতি সপ্তাহের শেষে শনিবার এবং রবিবার সমুদ্রঘেঁষা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু’-একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।

এদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে সমুদ্র উত্তাল রয়েছে। নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আন্দামান সাগরে। তা আগামী কয়েক দিনের মধ্যে নিম্নচাপে ঘনীভূত হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী ২৩ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের করা হয়েছে সতর্ক।

You might also like!