Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

3 months ago

Fire breaks out in khardaha:খড়দহে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্ক ছড়ালো এলাকায়

Fire breaks out in khardaha
Fire breaks out in khardaha

 

খড়দহ, ২১ অক্টোবর : ভয়াবহ আগুন লাগল উত্তর ২৪ পরগনার খড়দহের একটি রঙের কারখানায়। খড়দহের ঈশ্বরীপুর এলাকায় ওই কারখানা থেকে আচমকাই দাউদাউ করে আগুন বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের অন্তত পাঁচটি ইঞ্জিন।

মঙ্গলবার ভোরে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। গোটা এলাকা কালো ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, কারখানার ভিতরে রাসায়নিক দ্রব্য মজুত ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন ধরার কারণ এখনও স্পষ্ট না হলেও অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। রঙের কারখানার ওই আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

You might also like!