Entertainment

2 years ago

Mimi-Tota : মিমি সঙ্গী টোটা, নতুন জুটি পেতে চলেছে টলিউড ?

(Left) Mimi Chakraborty. Tota Roychowdhury (right)
(Left) Mimi Chakraborty. Tota Roychowdhury (right)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃটলিপাড়ায় কানাঘুষো খবর,এবার ওয়েব সিরিজে দেখা যেতে পারে মিমি চক্রবর্তীকে । ইতিমধ্যেই তাঁর কাছে প্রস্তাব গিয়েছে একটি বড় ওয়েব প্ল্যাটফর্ম থেকে । জানা গিয়েছে, প্রস্তাবে সম্মতি দিয়েছেন মিমি (Mimi-Tota ) ।

 নতুন সিরিজে নতুন জুটি পেতে চলেছেন বাংলার দর্শকরা । জানা গিয়েছে, মিমির (Mimi Chakraborty) বিপরীতে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে (Tota Roychoudhury) । এই প্রথম মিমি ও টোটাকে হিরো-হিরোইন হিসেবে দেখা যাবে । সৌজন্যে পরিচালক চন্দ্রাশিস রায় । সূত্রের খবর, 'হইচই'-এ দেখা যাবে ওয়েব সিরিজটি । যদিও, এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি । তাই সিরিজের বিষয়বস্তু থেকে নাম কোনও কিছুই জানা যায়নি ।

এদিকে, টোটার নতুন একটি ওয়েব সিরিজ মুক্তি পাবে ১১ অগাস্ট । স্বস্তিকার সঙ্গে দেখা যাবে 'নিখোঁজ' । হইচই-এর সিরিজ । অন্যদিকে, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমায় টোটার নাচ মুগ্ধ করেছে আসমুদ্রহিমাচলকে । আর তাঁর অভিনয় দক্ষতা নিয়ে তো কিছু বলারই নেই ।

অন্যদিকে, মিমি-কে বড়পর্দায় দেখা যাবে চলতি বছর পুজোয় । মুক্তি পাবে রক্তবীজ । শেষ খেলা যখন সিনেমায় দেখা গিয়েছে মিমি-কে । যদিও, তা বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি ।

You might also like!