Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Arjun-Malaika:জন্মদিনে অর্জুনকে মালাইকার প্রেমবার্তা! রিইউনিয়নের জল্পনায় উত্তাল নেটদুনিয়া

Malaika's love message to Arjun on his birthday!
Malaika's love message to Arjun on his birthday!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মালাইকা অরোরা ও অর্জুন কাপুর এই নাম দুটিই নেটিজেনদের নানা রসিক আলোচনার জন্য যথেষ্ট। উল্লেখ্য, তাঁদের অসম প্রেম বারবার চর্চায় এসেছে। তবে সেসবে কখনও কর্ণপাত করেননি তাঁরা দু’জনেই। এমনকি তাঁদের আলাদা হওয়ার খবরও তাঁরা প্রকাশ্যে সেভাবে কখনও আনেননি। সম্পর্ক শেষ হওয়ার পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন মালাইকা-অর্জুন। বছর ঘুরতে না ঘুরতেই কি বদলে গেল সেই সমীকরণ!

গত কয়েক দিন ধরেই বি-টাউনে জল্পনা, সম্পর্কের ক্ষতে প্রলেপ লাগাচ্ছেন অর্জুন ও মালাইকা। বৃহস্পতিবার অর্জুনের জন্মদিনে সেই জল্পনাই আরও ঘনীভূত হল। গত বছর অভিনেতার জন্মদিনের অনুষ্ঠানে দেখা যায়নি মালাইকাকে। এ বার মালাইকার সমাজমাধ্যমে ফের জায়গা করে নিলেন ‘প্রাক্তন’ প্রেমিক অর্জুন। অভিনেতার একটি বুমেরাং ছবি ভাগ করে নিয়েছেন মালাইকা— বিদেশের রাস্তায় খোশমেজাজে লম্ফঝম্ফ করছেন তিনি। সঙ্গে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা, “শুভ জন্মদিন অর্জুন কপূর”। এর সঙ্গে সুরার গ্লাসের ইমোজি দিয়েছেন উদ্‌যাপনের প্রতীক হিসাবে। সেখানেই রয়েছে একটি হৃদয়ের ইমোজিও— তবে, তা লাল নয়। সাদা।

কিছু দিন আগেই ভালবাসা নিয়ে মধ্যযুগের কবি রুমির লেখা একটি উক্তি তুলে ধরেন মালাইকা। লেখেন, “আমি তোমাকে আমার হৃদয় দিয়ে বা বুদ্ধি দিয়ে ভালবাসব না। বুদ্ধিভ্রম হতে পারে, আবার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে। বরং আমি তোমাকে আমার আত্মা দিয়ে চিরন্তন ভালবাসব।” হঠাৎ ভালবাসা নিয়ে মালাইকার এমন পোস্ট দেখে অবাক হয়েছিলেন অনুরাগীরা। এই পোস্ট অর্জুন কপূর ‘লাইক’ করতেই তাঁরা আরও বেশি করে চমকে যান। এক সময়ের ‘পাওয়ার কাপল’-এর অনুরাগীরা তাঁদের সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন।

অর্জুনের জন্মদিনে সেই জল্পনা কি আরও স্পষ্ট হয়ে উঠল, না কি হৃদয় বা বুদ্ধি দিয়ে ভালবাসার পরিবর্তে মালাইকা যে আত্মিক প্রেমের কথা বলেছিলেন, সেই বার্তাই রেখে গেলেন সাদা হৃদয়ের ইমোজিতে!


You might also like!