Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Kapil Sharma- Sunil: হাসতে হাসতে পেট ব্যথা হতে পারে, দূরত্ব মিটিয়ে নেটফ্লিক্সে ফিরছেন কপিল এবং সুনীল

Kapil Sharma- Sunil
Kapil Sharma- Sunil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সুনীল গ্রোভার এবং কপিল শর্মা, তাঁরা একসঙ্গে পর্দায় মানেই হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার জোগাড় হয়। বেশ কিছুদিন মনোমালিন্যের জেরে দূরত্ব বেড়েছিল দুই ‘হাসির রাজা’র মধ্যে। কিন্তু এবার আন্দাজ তা মিটে গিয়েছে। Netflix ইন্ডিয়ার একটি শো-তে দুই কৌতুক অভিনেতাকেই ফের একসঙ্গে দেখা যাবে।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে এমনটাই জানিয়েছেন তাঁরা। কপিল শর্মা এবং সুনীল গ্রোভার ছাড়াও অর্চনা পুরান সিং, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা এবং রাজীব ঠাকুরও থাকছেন।ভিডিওর শুরুতেই কপিলকে বলতে শোনা যায়, ‘হাই বন্ধুরা, আমি কপিল শর্মা।’ সুনীলও ফ্রেমে ঢুকে বলেন, ‘আমি কে তা তো জানেনই’, তারপরই জানা যায় তাঁরা আসছেন নেটফ্লিক্সে। ১৯০টিরও বেশি দেশে একসঙ্গে ঘুরবেন দুজনে।


You might also like!