Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

Karan Johar: শ্রীদেবীর ছোট মেয়ে খুশি ও সইফ পুত্র ইব্রাহিমকে মেলাতে চলেছেন করণ!

Saif Ali Khan & Khushi Kapoor (File Picture)
Saif Ali Khan & Khushi Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ করণ জোহর সাধারনত বলিউডে স্টার কিডসদের লঞ্চ করে থাকে, একথা কারোরই অজানা নয়। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর, গুরফতেহ পিরজাদা, লক্ষ্য লালওয়ানি, এবং ধইরিয়া কারওয়াদের ক্ষেত্রে তেমনটাই করেছেন করণ। তবে এবার শোনা যাচ্ছে সেই ধারা অব্যাহত রেখে সইফ পুত্র ইব্রাহিম আলি খানকে বলিউডে লঞ্চ করতে চলেছেন করণ জোহর।

জানা যাচ্ছে, কাশ্মীরে পটভূমিতে তৈরি একটা থ্রিলারে কাজল, ও পৃথ্বীরাজের সঙ্গে দেখা যাবে সইফ পুত্রকে। ওদিকে পিঙ্কভিলা সূত্রে খবর, এটা ছাড়াও ইব্রাহিম আলি খান এ খুশি কাপুরকে নিয়ে একটা রম-কম বানাতে চলেছেন করণ। ঘনিষ্ঠ সূত্র বলছে, করণ জোহর ইব্রাহিম আলি খান ও খুশি কাপুরকে কেন্দ্রীয় চরিত্রে রেখে একটি পূর্ণাঙ্গ রোমান্টিক কমেডি বানানোর পরিকল্পনা রয়েছে করণের।' যদিও এই ছবিটি ডিজিটালের জন্য ধর্মা প্রোডাকশনের ডিজিটাল শাখা, ধর্মাটিক্স দ্বারা প্রযোজনা করা হবে বলে জানা যাচ্ছে। ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছর যার পরিচালনা করবেন শাওনা গৌতম। এবার এখন প্রশ্ন সেই ছবি দেখা কোথায় যাবে? জানা যাচ্ছে ছবিটির স্ট্রিমিংয়ের জন্য একটা শীর্ষস্থানীয় OTT প্ল্যার্টফর্মের সঙ্গে নির্মাতারা কথা বলছেন।

You might also like!