Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

Kangana Ranaut- Shubhneet: শুভকে উপদেশ কঙ্গনার!

Kangana Ranaut (File Picture)
Kangana Ranaut (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল  ডেস্কঃ বরাবরই কঙ্গনা রানাওয়াত পরিচিত তাঁর সোজাশাপটা বক্তব্যের জন্যে। কৃষক আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন অভিনেত্রী। এর জেরে পঞ্জাবের একটা বড় ফ্যানবেস হারান তিনি। তবুও তিনি আবারও খলিস্তান বিতর্ক নিয়ে সরব হলেন। এবার কারণ কানাডিয়ান পঞ্জাবি গায়ক শুভ বা শুভনীত। স্টিল রোলিং, চেক, ইত্যাদি গানের জন্য বিখ্যাত কানাডিয়ান পঞ্জাবি গায়ক শুভ কিছুদিন আগে ভারতের একটি বিকৃত মানচিত্র পোস্ট করেছিলেন। এরপরই শুরু হয় বিতর্ক। গোটা দেশজুড়ে তাঁর বিরোধিতা করা হচ্ছে। এর জন্য তাঁর ভারত সফর এবং অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিরাট কোহলি, কেএল রাহুল সহ একাধিক সেলিব্রিটি তাঁকে আনফলো করে দিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকে।

এবার এই বিষয়ে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। তিনি এই প্রসঙ্গে খলিস্তান বিতর্ক ফের উসকে দিলেন এবং একই সঙ্গে শিখ সম্প্রদায়ের জন্য বিশেষ একটি বার্তা দিলেন। কঙ্গনা এদিন এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন, 'শিখ সম্প্রদায়ের মানুষজন খলিস্তানিদের থেকে নিজেদের এবার আলাদা করুন। আরও বেশি সংখ্যক শিখ যেন এগিয়ে আসেন অখণ্ড ভারতের সমর্থনে। আমি খলিস্তানের বিরুদ্ধে কথা বলায় যেভাবে আমার ছবিকে এবং আমায় বয়কট করেছে শিখ সম্প্রদায় সেটা ঠিক নয়।'

You might also like!