Breaking News
 
CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন

 

Entertainment

2 years ago

Kanchan-Sreemoyee Marriage:! স্বর্ণালী সন্ধ্যায় এক হল চার হাত! সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী

Kanchan-Sreemoyee Marriage
Kanchan-Sreemoyee Marriage

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মিয়াঁ বিবির সম্পর্কের জল্পনা ছিল সেই কবে থেকে। কিন্তু সে খবরে সিলমোহর দিয়েছিলেন এই বসন্তে। প্রেম দিবসে খাতায় কলমে সই সাবুদ সেরে মিস্টার অ্যান্ড মিসেস হওয়ার দু সপ্তাহের মধ্যে সাত পাকে বাঁধা পড়লেন কাঞ্চন শ্রীময়ী।

দক্ষিণ কলকাতার প্রিন্সটন ক্লাবে বসেছিল টলিপাড়ার যুগলের বিয়ের আসর। রীতিমতো সব রীতি রেওয়াজ মেনে বিয়ে করলেন দুজন।  দুপুরেই প্রকাশ্যে এসেছিল কাঞ্চন-শ্রীময়ীর গায়ে হলুদের লুক। হবু বর কনের বিয়ের লুকও ছিল নজর কাড়া। সোনালি জড়ি পাড়ের লাল বেনারসিতে শ্রীময়ী হয়ে উঠেছিলেন মোহময়ী। গোলাপি সুতির কাজ করা অফ হোয়াইট ধুতি পাঞ্জাবিতে বরবেশে কাঞ্চনকেও লাগছিল বেশ।আগামী ৬ মার্চ সদ্য বিবাহিত দম্পতির তরফে আয়োজন করা হয়েছে জমকালো এক রিসেপশন পার্টির।


You might also like!