
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালীর ছেলেবেলার সাথে রবিঠাকুর, উত্তর কলকাতার গলি পথ আর কাবুলিওয়ালার গল্প জড়িয়ে রয়েছে। রবীন্দ্র নাথ ঠাকুরের অনন্য স্ররষতি কাবুলিওয়ালা নিয়ে বাংলা এবং হিন্দি, দুই ভাষাতেই ছবি তৈরি হয়েছে। তবে ১৯৫৬ পরিচালক তপন সিনহা পরিচালিত 'কাবুলিওয়ালা' সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। বহু বছর পর বড় পর্দায় ফের আসছে কাবুলিওয়ালা ও তার খোকি(মিনি)র গল্প। এই খবর এখন প্রায় অনেকেরই জানা। সুমন ঘোষ পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে,এবার সামনে এল 'কাবুলিওয়ালা'- মিঠুনের প্রথম লুক।
তপন সিনহার 'কাবুলিওয়ালা'-তে রহমতের চরিত্রে নজর কেড়েছিলেন কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাস। মিনির ভূমিকায় দেখা গিয়েছিল ঐন্দ্রিলা ঠাকুরকে। এবার গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিঠুন। শোনা যাচ্ছে, মিনির মা ও বাবার চরিত্রে দেখা যাবে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়কে। তবে মিনি রূপে একদম নতুন একটি মুখ দেখা যাবে। ছবির প্রযোজনা করছে এসভিএফ ও জিও স্টুডিওজ ছবির পরিচালক সুমন ঘোষ,এবং এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
মূল গল্পের সঙ্গে থাকবে বাস্তবিক প্রেক্ষাপটের মিশেল। গল্প বেশ কিছু পরিবর্তন করছেন পরিচালক। ছবি দেখলে সেগুলি স্পষ্ট হবে। কলকাতা ছাড়াও লাদাখে হওয়ার কথা ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে রহমতের দেশ আফগানিস্তানেও বেশ কিছু অংশের শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
রহমত চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, "কাবুলিওয়ালা-তে রহমতের চরিত্রে অভিনয় একটি গভীর আবেগময় জার্নি হবে এটাই প্রত্যাশা করছি। মিনির সঙ্গে রহমতের অটুট স্নেহ এবং দৃঢ় বন্ধন গভীর নস্ট্যালজিয়া জাগিয়ে তোলে এবং সর্বজনীন দর্শকদের সঙ্গে মেলাতে পারে।"
এর আগে ২০১১ সালে মুক্তি প্রাপ্ত 'নোবেল চোর' ছবিতে সুমন ঘোষের পরিচালনায় কাজ করেছেন মিঠুন চক্রবর্তী। শোনা যাচ্ছে, বহুদিন ধরেই এসভিএফ-এর কর্ণধার মিঠুন ক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাইছিলেন বহুদিন ধরেই। এই ছবির হাত ধরেই তা বাস্তবায়িত হতে চলেছে।
