Breaking News
 
CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর ‘সীমান্ত সন্ত্রাস নিয়ে উদ্বেগ বুঝতে হবে’, নিউ ইয়র্কে আমেরিকাকে কড়া বার্তা জয়শঙ্করের Krishak Bandhu: কৃষকবন্ধুর তালিকা নিয়ে দুশ্চিন্তা? যোগ্য উপভোক্তাদের জন্য বড় আশ্বাস কৃষিমন্ত্রীর CM Suvendu Adhikari: মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিনে শ্রদ্ধা শুভেন্দুর, ‘আগে কোনও মুখ্যমন্ত্রী আসেননি’ মন্তব্য ঘিরে চর্চা Calcutta High Court: কোলাঘাট তল্লাশি মামলায় নতুন মোড়, পুলিশ রিপোর্টে ‘রাজনৈতিক উদ্দেশ্য’, মামলা খারিজ হাই কোর্টে Nandigram Bypoll Twist: জেল থেকে বেরিয়েই নির্বাচনী লড়াই! নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলনকে অন্তর্বর্তী জামিন

 

Entertainment

2 years ago

Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ

Anant-Radhika Prewedding
Anant-Radhika Prewedding

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃঅনন্ত-রাধিকার প্রিওয়েডিং! গত ৩ দিন গোটা দেশ মজেছিল নানা অনুষ্ঠানে। উৎসবের একেবারে শেষলগ্নে অতিথিদের জন্য অপেক্ষা করছিল এক রূপকথার মুহূর্ত। বলিউডের গানের সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি হল কনে রাধিকার।

রূপকথাও ফেল, তাহলে কী সিনেমার মতো বলা যায়? নাহ। সিনেমা, গল্প, কল্পনা কিছুর সঙ্গেই তুলনা হয়না। কনে রাধিকার এন্ট্রি হল তেমন ভাবেই, ঠিক যেমনটা আম্বানিদের কনের হওয়ার কথা ছিল। আগের সব রেকর্ড, ছাপিয়ে, আরও গ্র্যান্ড ভাবে।

আশে পাশে তখন শয়ে শয়ে অতিথি, মাঝে দাঁড়িয়ে অনন্ত। দূর থেকে নাটুকে এন্ট্রি কনে রাধিকার। পেছনে বাজছে বলিউডের জনপ্রিয় গান 'দেখা তেনু প্যাহলি প্যাহলি বার...'। অনন্তের 'স্বপ্নোকি রানি'কে দেখে তখন হাততালিতে ফেটে পড়ছে চারপাশ।

জামনগরের এক মন্দিরে রবিবার অনন্ত-রাধিকার 'হস্তাক্ষর' অনুষ্ঠান সম্পন্ন হল। গোটা দিনজুড়েই ছিল নানা অনুষ্ঠান, পারফর্ম্যান্স।

বিয়ে নয়, বলা ভাল বিয়ের ট্রেলার। এমন জাঁকজমকপূর্ণ প্রিওয়েডিং সচরাচর দেখাই যায় না! জামনগরে অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানই ছিল টক অফ দ্য টাউন। গোটা পৃথিবী থেকে এসেছিলেন অতিথিরা। কিন্তু কোনও হোটেলে নয়, তাঁদের থাকার ব্যবস্থা হয়েছিল বিলাসবহুল তাঁবুতে।


You might also like!