Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

IMDb's No 1: ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাহরুখ, দ্বিতীয় এবং তৃতীয় কে?

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বছরে ভারতের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান (Shah Rukh Khan)। বুধবার দেশের সেরা ১০ অভিনেতার একটি তালিকা প্রকাশ করেছে চলচ্চিত্রের সবথেকে বড় অনলাইন তথ্য ভান্ডার ইন্টারনেট মুভি ডাটাবেজ অর্থাৎ আইএমডিবি। সেই তালিকার শীর্ষে রয়েছে কিং খানের নাম।

IMDB-র প্রকাশিত এই তালিকা অনুযায়ী, গোটা বিশ্ব থেকে মাসে ২০০ মিলিয়নেরও বেশি দর্শক আইএমডিবির পেজে প্রবেশ করেন। দর্শকদের পছন্দ অনুসারেই এই তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকার প্রথমে রয়েছেন শাহরুখ। উল্লেখ্য, পাঠান ও জওয়ান ছবির বিপুল সাফল্যের পর এই বছরেই আসতে চলেছে তাঁর আপকামিং ছবি 'ডাঙ্কি'।

এই তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt ) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। চলতি বছর মুক্তি পাওয়া ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানী' বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। এই ছবির জন্য ব্যাপক প্রশংসা পেয়েছেন আলিয়া। 'পাঠান' এবং 'জওয়ান' ছবির জন্য প্রশংসিত হয়েছেন দীপিকা।এরপরই তালিকায় আছেন যথাক্রমে ওয়ামিকা গাব্বি, নয়নতারা, তামান্না ভাটিয়া, করিনা কাপুর খান, সবিতা ধুলিপালা, অক্ষয় কুমার ও বিজয় সেতুপতি।


You might also like!