Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 years ago

Salman Khan - Arijit Singh : অহংকার ঝেড়ে শেষমেশ অরিজিৎ কে বেছে নিলেন ভাইজান

Arijit Singh - Salman Khan
Arijit Singh - Salman Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিপাড়ার অন্দমহলে কান পাতলেই শোনা যাচ্ছিল, ‘টাইগার ৩’ ছবিতে সম্ভবত অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়াবেন ভাইজান।সম্প্রতি গাড়ি নিয়ে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে দেখা যায় অরিজিৎ সিংকে। যা দেখে ক্রমেই আরো প্রবল হচ্ছিল অরিজিৎ ও ভাইজনের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত। বৃহস্পতিবার সেই জল্পনাতেই সিলমোহর বসালেন সলমন খান।

দেশের ‘সুপার-ডুপার হিট’ গায়কের থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারলেন না সলমন। অবশেষে দীর্ঘ ৯ বছরের বিবাদে ইতি। ‘টাইগার ৩’তে ‘লেকে প্রভু কা নাম’ গানটি শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বরে। লক্ষ্মীবারে সেই সুখবর প্রকাশ্যে নিয়ে এলেন বলিউড সুপারস্টারের মন্তব্য, “প্রথম গানের প্রথম ঝলক- ‘লেকে প্রভু কা নাম’। আর হ্যাঁ, এটা আমার জন্য গাওয়া অরিজিৎ সিংয়ের প্রথম গান। ২৩ অক্টোবর রিলিজ করব পুরো গান। ১২ নভেম্বর দিওয়ালিতে হিন্দি, তামিল, তেলুগু ভাষায় আসছে ‘টাইগার ৩’।” নিন্দুকেরা বলছেন, “গোঁসা মিটিয়ে হিট গানের জন্য সেই বঙ্গসন্তানের শরণাপন্নই হতে হল ভাইজানকে।”

সম্প্রতি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আহমেদাবাদে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে সলমন-অরিজিৎ একমঞ্চে পারফর্ম করেছেন। ‘টাইগার ৩’-এর সুবাদেই মানভঞ্জন। বিগত ৯ বছরে একে-অপরের সঙ্গে কাজ তো দূর অস্ত, এড়িয়ে অবধি চলতেন। অনেকেই সলমনের সঙ্গে ঝামেলার পর অরিজিতের কেরিয়ার শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। তবে লাইমলাইটের আড়ালে থেকেই দেশের এক নম্বর গায়ক তাঁর কাজ টুকু করে গিয়েছিলেন। এবার ‘টাইগার ৩’র গান হিট করাতেও সেই গায়ককেই ডেকে নিলেন ভাইজান। বাংলার সলমন ফ্যানরা এই খবরে দারুণ খুশি।

২০১৪ সালে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সলমনের সঙ্গে অরিজিতের ঝামলার সূত্রপাত। ভাইজানের সঙ্গে রীতেশ দেশমুখ সেই শো সঞ্চালনা করছিলেন। অরিজিতের তখন কেরিয়ারের গোড়ার দিক। একটি গানের এডিটিং নিয়ে বেজায় ব্যস্ত ছিলেন তিনি কলকাতায়। টানা ১২-১৩ ঘণ্টা কাজের পর মুম্বইতে উড়ে যান অরিজিৎ। হোটেলে না গিয়েই সোজা সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পৌঁছন। মঞ্চে যখন পুরস্কার নিতে যান অরিজিৎ, তখন তাঁর পরনে চপ্পল, ক্যাজুয়াল শার্ট দেখে সলমন খান ঠাট্টা করে বলেছিলেন- “তুই বিজেতা?” উত্তরে গায়ক বলেন- “আরে আপনারা ঘুম পাড়িয়ে দিলেন…।” খানিক অপমানিত হয়েই কিংবা ক্লান্তির চোটেই হয়তো সেদিন অরিজিৎ সেকথা বলেছিলেন। তবে তার পর থেকে দেশের শীর্ষ তালিকার গায়ক হলেও ভাইজানের মুভিতে গান গাওয়া থেকে বঞ্চিত ছিলেন অরিজিৎ। তবে এবার মান-অভিমান ভুলে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ালেন ‘টাইগার ৩’র ‘লেকে প্রভু কা নাম’ গানটি।

You might also like!