Entertainment

2 years ago

Jeetu Kamal & Nabanita Das: জীতু পোস্ট করলেই আমাকেও করতে হবে? জীতুকে নিয়ে মুখ খুললেন নবনীতা

Jeetu Kamal & Nabanita Das (File Picture)
Jeetu Kamal & Nabanita Das (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁদের বিচ্ছেদের খবরে এখন সরগরম নেটদুনিয়া। ২৯ জুন, ২০২৩ ফেসবুকে একটি পোস্ট, সেখানে স্পষ্ট হয় বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন জীতু ও নবনীতা। তারপর থেকেই নানান প্রশ্নচিহ্নের উৎপত্তি হয় নেট নাগরিক তথা এই সেলেব দম্পতির মনে। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়াতে নানান পোস্ট করতে থাকেন অভিনেতা জীতু কামাল। নবনীতা ডিভোর্সের কথা জানানোর পরও জিতু ফেসবুকে লিখেছিলেন, আগামীতে বাচ্চা বউকে আগলে রাখবেন। এর পর থেকেই জীতুর এই সকল পোস্টের ভিত্তিতে অনেকে ধরে নেন, এই দম্পতি একে অপরকে উদ্দেশ্য করেই এই পোস্টগুলি করছেন। 

তবে এবার ব্যাপারটা একটু খোলসা করলেন নবনীতা, তিনি জানালেন, 'জিতু সোশ্যাল মিডিয়ায় বরাবরই ভীষণ অ্যাকটিভ। ও এগুলো ভালোবাসে। ওঁর মধ্যে ক্রিয়েটিভি আছে। সেটা ও নিজের মতো করে ব্যবহার করে। সেখানে তো আমার কিছু বলার বা করার থাকতে পারে না। সকলের মনে হয় জিতু যে পোস্ট শেয়ার করছে সেটা আমাকে উদ্দেশ্য করে লেখা। কিন্তু, আমার কখনও সেটা মনে হয়নি।' 

অভিনেত্রী আরও জানান, 'জিতু তো ফেসবুকে পোস্ট শেয়ার করার আগে লেখা পাঠায় আমাকে। আমি দেখে বলি যে ভালো হয়েছে বা কোথাও যদি কিছু পরিবর্তন করার কথা মনে হয় সেটাও বলি। তবে জিতু করে বলেই আমাকেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করতে হবে এটার কোনও মানে নেই। আমি কোনওদিনই করতাম না। আমি তো জন্মদিনেও জিতুকে উইশ করেছি। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কেন পোস্ট করিনি সেটা নিয়েও প্রশ্ন। জিতু আমার জন্মদিনে ফেসবুকে পোস্ট দিয়ে উইশ করেছিল। আসলে ও আগেও এগুলো করত। কিন্তু, আমি যেহতু সেটা করিনি সেটা নিয়েই চর্চা শুরু। আমি সারাদিন শ্যুটিং করে ক্লান্ত থাকি। তাই ধরণের গসিপ ভালো লাগে না। আর আমরা প্রায় ছয় মাস আলাদা থাকি। তাই এখন ফেসবুক পোস্ট নিয়ে চর্চা হওয়ার কোনও মানেই নেই।'



You might also like!