
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁদের সম্পর্ক বলিউডে আদায় কাঁচকলায়। বলিউডে একাধিকবারই নানা ভাবে কর্ণকে কথা শুনিয়েছেন বলি কুইন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে যখন সকলে ভেঙে পড়ল ঠিক তখনই আকার-ইঙ্গিতে কঙ্গনাও আঙুল তুলেছিলেন কর্ণের দিকেই। বদলে বলিপাড়ার অন্দরের তারকাসন্তানদের প্রতিই বেশি নজর কর্ণ জোহরের। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে বার বার। সেই কারণেই আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনন্যা পাণ্ডে, সারা আলি খান থেকে বরুণ ধওয়ানরা বার বার সুযোগ পান তাঁর ছবিতে।
কিন্তু হঠাৎই কি উল্টোপথে হাঁটছে ভাঙনের এ গল্প? ২০১৭ সালে ‘কফি উইথ কর্ণ’ অনুষ্ঠানে এসে রসিকতার ছলেই কর্ণের বিরুদ্ধে মুখ খোলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিউডে স্বজনপোষণের ধারক ও বাহক তিনি, কর্ণের বিরুদ্ধে অভিযোগ করেন কঙ্গনা। তার পর থেকে একাধিক বার এই অভিযোগে জর্জরিত হয়েছেন কর্ণ। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি এ কথাও জানিয়েছেন যে, তারকাসন্তানদের মধ্যে সম্ভাবনা দেখে তবেই তাঁদের সুযোগ দেন তিনি। তবে কর্ণের কোনও কথাতেই মন গলেনি কঙ্গনার। দিন কয়েক আগেই কঙ্গনার এ সব মন্তব্য যে বিরূপ প্রভাব তাঁর পরিবাররে উপর পড়েছিল, সে কথাও জানান কর্ণ। বিশেষ করে তাঁর মা এই যাতীয় আলোচনা শুনে খুব বিচলিত হয়ে পড়তেন। হঠাৎ কঙ্গনার ছবির প্রসঙ্গ কর্ণের মুখে শুনে অনেকেরই ধারণা, হয়তো সব ভেবেই আর শত্রুতা জিইয়ে রাখতে চাইছেন না পরিচালক!
