Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

Entertainment

1 year ago

Deepika Padukone: দুয়ার আগমনে কেমন কাটছে দীপিকার জীবন? কী বলছেন অভিনেত্রী?

Deepika Padukone with Daughter Dua
Deepika Padukone with Daughter Dua

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপিকা পাড়ুকন নামটাই এখনো ভারতবাসীর কাছে যথেষ্ট। বলিউডে প্রথম সারির নায়িকা এখন একজন ছোট কন্যা সন্তানের মা। মা হয়ে সব দিক তাঁকে সামলাতে হবে এটা তিনি জানেন। মেয়ের নাম রাখা হয় দুয়া। মেয়ের জন্মের পর থেকে এখনও পর্যন্ত মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। তবে মা হওয়ার দু মাসের মধ্যেই রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেইন’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল দীপিকাকে। যদিও সেই সিনেমার শ্যুটিং অনেক আগেই হয়ে গিয়েছিল। কিন্তু এখন মেয়ের জন্মের পর কীভাবে সবদিক বজায় রাখছেন দীপিকা? সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত ফোর্বস ৩০/৫০ গ্লোবাল সামিটে উপস্থিত ছিলেন দীপিকা। অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনাসামনি হয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় এই মুহূর্তে আমি একজন ছোট্ট মেয়ের মা। একজন নতুন মা হিসেবে আমি আমার কাজে ফিরে আসার সময়টা কীভাবে সামাল দেব আমি জানি না।’ তবে লোক লৌকিকতা, সামাজিকতা, অভিনয় ও মাতৃত্ব সব কিছু তিনি সমানভাবে সামলাছেন।

দীপিকা বলেন, ‘আমি মনে করি আমার মত হাজার হাজার মা এমন রয়েছেন, যারা সবকিছু খুব সুন্দর ভাবে সামাল দিচ্ছেন। আমিও কোনওরকম অপরাধ বোধ ছাড়াই সবকিছু সামলে নিতে পারব। আমি বলছি না যে কোনও সমস্যা হবে না, হয়তো হবে কিন্তু একটা না একটা উপায় ঠিক বের করে নেব আমি।’ তাঁর উক্ত বার্তার ধরণ দেখে বলাই যায়,তিনি জননী দুর্গা রূপেই পৃথিবীতে এসেছেন, সেভাবেই সমস্ত লড়াই সামলে নেবেন।

You might also like!