Entertainment

2 years ago

Hollywood News: দুশ্চিন্তায় হলিউড! ধর্মঘটের জেরে স্থগিত এমি অ্য়াওয়ার্ডস

EMMY Awards (Symbolic Picture)
EMMY Awards (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কৃত্রিম মেধাকে অত্যধিক পরিমাণে কাজে লাগানো ও নিজেদের কাজের অনিশ্চয়তার প্রতিবাদে ১৫ বছর পর ধর্মঘটে সামিল হয়েছে হলিউড। এবার সেই ধর্মঘটের আঁচ এসে পড়ল হলিউডের এমি অ্য়াওয়ার্ডস অনুষ্ঠানে। 

হলিউডের ধর্মঘটের কারণে স্থগিত করতে হচ্ছে এমি অ্য়াওয়ার্ডস অনুষ্ঠান। জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই হওয়ার কথা ছিল এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা হয়নি। হলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে চান তাঁরা।

You might also like!