Game

1 hour ago

Brazil-India Friendly Match: কলকাতায় পৌঁছল ব্রাজিল ফুটবল দল

Brazil Football Team Arrives In Kolkata For India Friendly Match
Brazil Football Team Arrives In Kolkata For India Friendly Match

 

কলকাতা, ২ অক্টোবর  : বৃহস্পতিবার রাতে ৮:৩৮ মিনিটে চার্টার্ড বিমানে কলকাতায় পৌঁছায় আন্সেলোত্তি ব্রিগেড। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে টিম বাসে ভিনিসিয়াস জুনিয়ররা সোজা চলে যান বাইপাসের ধারের হোটেলে। পাঁচবারের বিশ্বজয়ীরা শহরে পা রাখতেই শনিবারের মেগা ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

শনিবার ভারতীয় দলের মুখোমুখি হবেন মার্কুইনহোসরা। তবে ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ, মতো মহাতারকাদের এই ম্যাচে দেখা গেলেও চোটের কারণে আসতে পারেননি রাফিনহা। শুক্রবার বিকেল ৪টে নাগাদ অনুশীলনে নেমে পড়বেন ভিনিরা। এদিনই সন্ধাতে ব্রাজিল ও উরুগুয়ে দলের প্রতিনিধিদের রাজ্য সরকারের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। ওই দিন সান্ধ্য ভোজনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্রাজিল ও উরুগুয়ে দু’দলের প্রতিনিধিরা ছাড়াও ভারতীয় দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

You might also like!