Entertainment

2 years ago

Ekta Kapoor: হাফ প্যান্ট পরে মন্দিরে! নেটিজেনদের কটাক্ষের শিকার একতা কাপুর

Ekta Kapoor (File Picture)
Ekta Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিদ্ধিবিনায়ক মন্দিরে জনতার রোষের মুখে একতা কাপুর। হাফ প্যান্ট পরেই সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন প্রযোজক একতা কাপুর। তেমনই এক ভিডিও প্রকাশ্যে আসতে জনতার রোষের মুখে তিনি। 

জানা যাচ্ছে, আসন্ন ‘ড্রিম গার্ল ২’ ছবির জন্য প্রার্থনা করতেই হয়তো সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন প্রযোজক। তবে তা করতে গিয়েই সমালচনার মুখে তিনি। মন্তব্য গুলির মধ্যে যেগুলি উঠে এসেছে, সেগুলি হল,   “ঈশ্বরের সামনে পুরো পোশাক পরে যাওয়া উচিত”, “মন্দিরে গেছেন না মর্নিং ওয়াকে?”, এমন মন্তব্য করা হয়েছে একতার ভিডিওতে। একজন আবার লেখেন, “দর্শন করতে গেছিলেন না দর্শন করাতে? শর্টস পরে মন্দিরে? বিরক্তিকর।”

You might also like!