
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের ক্রাশ তিনি। নাচে তাঁর জুরি মেলা ভার। ২০০০ সালে তাঁর বয়স তখন ২৬, সেই সময় 'কহো না প্যার হায়' দিয়ে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা। এই ছবির মাধ্যমে দর্শকের মনে উন্মাদনা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন হৃতিক। এ বার ক্যামেরার নেপথ্যের কাজেও মন দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপন ভিডিয়ো পরিচালনা করেছেন অভিনেতা।
একাধিক সংস্থার সঙ্গে বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তিও রয়েছে তাঁর। সম্প্রতি এমনই একটি সংস্থার হয়ে তাদের বিজ্ঞাপন পরিচালনা করলেন অভিনেতা। খবর, উক্ত এই সংস্থার সঙ্গে গত ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন তিনি। যে বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন, সেই বিজ্ঞাপনের মাধ্যমেই হৃতিকের সঙ্গে ২৫ বছরের পথচলা উদ্যাপন করতে চলেছে এই সংস্থা।অন্য দিকে, আগামী বছর মুক্তি পেতে চলেছে হৃতিকের পরবর্তী ছবি ‘ফাইটার’।
