Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Entertainment

2 years ago

ZEE bangla Serial : পারিবারিক প্রেক্ষাপট, তিন বোনের গল্প, স্বার্থত্যাগের কাহিনি বলবে ধারাবাহিক 'মিঠিঝোরা'

ZEE bangla Serial
ZEE bangla Serial

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজি বাংলা নিয়ে আসছে আরও একটা নতুন ধারাবাহিক । ২৭ নভেম্বর থেকে সম্প্রচারিত হবে মিঠিঝোরা । আর এই সিরিয়ালের হাত ধরেই যে মিতুলের কামব্যাক হচ্ছে, তা সকলেরই জানা । তবে, কেমন হবে ধারাবাহিকের গল্প ? তিন বোনের গল্প , দিদির স্বার্থত্যাগের কাহিনি ও নারীর ক্ষমতাকে তুলে ধরবে পারিবারিক প্রেক্ষাপটে তৈরি ধারাবাহিকটি । তিন বোনের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, দেবদ্রিতা বসু, স্বপ্নীলা চক্রবর্তী ।

'মিঠিঝোরা' বলবে রাইপূর্ণার গল্প । মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে । রয়েছে আরও দুই বোন । হঠাৎ বিয়ে ঠিক হয়ে যায় রাইয়ের । যখন নতুন জীবনের স্বপ্ন দেখছিল রাই, তখনই তাঁর জীবনে নেমে আসে বড় দুর্যোগ । হঠাৎ তাঁদের বাবা অসুস্থ হয়ে পড়ে বাবা । সংসারের দায়িত্ব এসে পড়ে রাইয়ের কাঁধে । ভেঙে যায় তাঁর বিয়ের স্বপ্ন । বোনের সঙ্গে নিজের হবু বরের বিয়ে দেবে সে । পরিবারের জন্য নিজের স্বপ্নকে সমর্পণ করে দিতে দ্বিতীয়বার ভাবে না রাই । এই রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা ।

জি এন্টারটেইনমেন্ট লিমিটেডের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ জানান, ধারাবাহিকটি এই শোটি নারীদের শক্তি, ক্ষমতাকে তুলে ধরবে । তাঁদের আত্মত্যাগ কীভাবে একটি পরিবারকে জুড়ে রাখে, বাঁচিয়ে রাখে সম্পর্কগুলো, সেই গল্প বলবে এই ধারাবাহিক ।

জি বাংলার বিজনেজ হেড নবনীতা চক্রবর্তী জানান, রাইপূর্ণার চরিত্রটা আর পাঁচটা বাঙালি নারীর জীবনের সঙ্গে সম্পর্কিত । প্রতিটা মেয়ে রাইয়ের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবে । সেইসঙ্গে বোনেদের মধ্যে মধুর সম্পর্ক, সেটাও তুলে ধরা হবে । তিনি আশা করছেন, গল্পটা দর্শকদের বেশ পছন্দ হবে ।

২৭ নভেম্বর থেকে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯:৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘মিঠিঝোড়া’ ।

You might also like!