Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 years ago

AR Rehman Concert: চরম বিশৃঙ্খলা রহমানের কনসার্টে! বিপত্তির মুখে ভক্তরা

AR Rahman (File Picture)
AR Rahman (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রহমান মানেই এক অফুরান্ত মুগ্ধতা। তাঁর কনসার্ট মানেই ভক্ত সমাগম ও উচ্ছ্বাসের কলরব। একের পর এক গান লাইভ শোনবার ও তাঁকে চাক্ষুষ দেখবার জন্যে মুখিয়ে থাকেন ভক্তকুল। তবে এবার একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল। তাঁর শোতে চরম বিশৃঙ্খলার সম্মুখীন হলেন ভক্তরা। 

এ.আর রহমানের শো দেখতে রবিবার, ১০ সেপ্টেম্বর হাজারের বেশি ভক্ত হাজির হয়েছিলেন। চেন্নাইয়ের আউটস্কার্টে অর্থাৎ মারাক্কুম নেঞ্জামে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠান একেবারে সঠিক ভাবে ম্যানেজ করা হয়নি। সময় হতেই অনুষ্ঠানের ভেন্যুর সামনে ভক্তদের ভিড় বাড়তে থাকে। সকলেই অস্কার জয়ী এই গায়কের গান সামনে থেকে শুনবেন বলে ভিড় জমিয়েছিলেন। কিন্তু তারপরই বোঝেন যে কত বড় গন্ডগোলটাই না হয়েছে ভিতরে। টুইটারে অনেকেই তাঁদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। ভিডিয়ো পোস্ট করে দেখিয়েছেন জায়গাটায় যত লোক ধরতে পারে তার থেকে বেশি ভিড় হয়েছিল। এমনকি অনেককে তো টিকিট থাকা সত্বেও ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। 

You might also like!