Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Entertainment

4 months ago

Dev-Shubhasree: দেব–শুভশ্রীর মাস্টারস্ট্রোক! ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিটে মাতোয়ারা ভক্তরা

Dev-Shubhasree
Dev-Shubhasree

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ২০২৬ সালের পুজোর বক্সঅফিসে যে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে, তা প্রায় নিশ্চিতভাবেই ‘দেশু ৭’। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত রিইউনিয়নকে ঘিরে উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ছবি মুক্তির এখনও ন’মাস বাকি থাকলেও ইতিমধ্যেই তৈরি হচ্ছে নতুন ইতিহাস। অগ্রিম টিকিট বুকিং শেষ হওয়ার পর এবার শুরু হয়ে গেল ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট সংগ্রহের পর্ব। সাধারণত অনলাইনে টিকিট বুক করার পর হাতে করে বিশেষ টিকিট পাওয়ার ঘটনা বিরল। কিন্তু ‘দেশু ৭’-এর ক্ষেত্রে সেই চমকই উপহার দিলেন দেব-শুভশ্রী। যাঁরা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট বুক করেছেন, তাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে পাচ্ছেন বিশেষ ‘গোল্ডেন টিকিট’। শুধু তাই নয়, এই টিকিটে উপহার হিসেবে থাকছে ‘দেশু’ জুটির অটোগ্রাফও।

গোল্ডেন টিকিট হাতে পাওয়ার মুহূর্তের কথা নিজ নিজ সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন দেব ও শুভশ্রী। ক্যাপশনে লেখা,  ‘আজ থেকে ‘দেশু ৭’র ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের গোল্ডেন টিকিট পাওয়া যাচ্ছে। তোমাদের সকলের সঙ্গে এই বিশেষ দিনে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি আমি। তোমরা যে প্রেক্ষাগৃহে ‘দেশু ৭’-এর টিকিট বুকিং করেছো সেই সিনেমাহলে গিয়ে তাড়াতাড়ি তোমার গোল্ডেন টিকিট ঝটপট সংগ্রহ করে ফেলো। চলো বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়ি।’


উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি একটি পোস্টে দেব ও শুভশ্রী জানিয়েছিলেন যে ৫ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাবে ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট। কথা মতোই নির্ধারিত দিনেই সেই প্রতিশ্রুতি রাখলেন তাঁরা। যদিও এর আগেই ছবির অগ্রিম টিকিট বুকিং নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন ও বিতর্ক। ছবির নাম ঠিক হওয়া কিংবা চিত্রনাট্য লেখা শেষ না হলেও বুক মাই শো-তে টিকিট আপলোড হতেই যে হারে হাউসফুল হয়েছে, তা ভারতীয় বিনোদন জগতে নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। সেন্সর ছাড়াই কীভাবে এত আগে অগ্রিম বুকিং সম্ভব, তা নিয়ে জলঘোলাও কম হয়নি। তবে এই সব বিতর্কের মাঝেও দেব বরাবরই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখেছেন। আগেই তিনি জানিয়েছিলেন, “আমরা একটা ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের কথা ভাবছি। সেখানে গান চালাব, না কি সিনেমা দেখাব—সবটাই সারপ্রাইজ। বাংলা ছবির ইতিহাসে আমরা যা করতে চলেছি, তাতে ইন্ডাস্ট্রির সম্মানই বাড়বে।” পুজোর এখনও অনেকটা সময় বাকি। তার আগেই দেব-শুভশ্রীর এই আগাম স্ট্র্যাটেজি স্পষ্ট করে দিচ্ছে—‘দেশু ৭’ শুধু একটি ছবি নয়, বরং ২০২৬-এর পুজোয় বাংলা সিনেমার সবচেয়ে বড় উৎসব হতে চলেছে। 

You might also like!