Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Bengal Weather Forecast: বুধবার দুই বঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Scattered Rain Bengal
Scattered Rain Bengal

 

কলকাতা, ৯ সেপ্টেম্বর : মৌসুমি অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ, তবে পুরোপুরি থামবে না। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বর্ষণ হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে শুধু এই জেলাগুলিই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। দমকা হাওয়ার গতিবেগও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবারে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। তার পরে ফের বৃষ্টির দুর্যোগের মুখে পড়তে পারে একবারে উত্তরের দিকের জেলাগুলি। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…